ঘরে বসে IELTS প্রস্তুতি
ঘরে বসে IELTS প্রস্তুতি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনি ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে পারেন, তাও অল্প সময়ে। ★IELTS প্রস্তুতি শুরু করার আগে আমাদের জানতে হবে- - IELTS কী? -কারা IELTS এর জন্য প্রস্তুতি নেয়? - সত্যিই কী কোচিং এ যাওয়া ছাড়া IELTS প্রস্তুতি নেওয়া সম্ভব? তাহলে চলুন জেনে নিই উত্তরগুলো------- IELTS কী? আইইএলটিএস ( IELTS ) বা International English Language Testing System হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। যাদের মাতৃভাষা ইংরেজি না এই পরীক্ষা মূলত তাদের জন্য। কারা IELTS এর জন্য প্রস্তুতি নেয়? যদি আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান। ● যদি আপনি উচ্চশিক্ষা শেষে বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান। ● যারা দেশে বসবাসরত অবস্থাতেই বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে চান। ● যারা বিদেশে চাকরির জন্য যেতে চান। ● যারা তাদের ইংরেজির ভাষাগত দক্ষতা ঠিক কোন লেভেলে আছে, সেটা নিরূপন করতে চান। সত্যিই কী কোচিং-এ যাওয়া ছাড়া IELTS প্রস্তুতি নেওয়া সম্ভব? জি সত্যিই সম্ভব। আপনি ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে পারবেন...